ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ৪৮১ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীমান্ত সড়কের নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার হয়ে প্রায় ৬৯৫ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সড়কের নির্মাণ কাজ ১২ বছরের মধ্যেই সম্পন্ন হবে। প্রায় ৩ হাজার ৩শ’ ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সীমান্ত সড়ক। এতে বাংলাদেশ সীমান্তের সুরক্ষা আরো বৃদ্ধি পাবে। শুক্রবার কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানীতে বড় খাল ও ছোট খাল সেতু দুটি উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত। দেশি বিদেশি পর্যটকরা সহজেই ইনানী পাথুরে বীচ ও টেকনাফে সরাসরি যাতায়াত করতে পারবে।
তিনি বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে ৮২ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজ চলছে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় বিভিন্ন সময়ে নির্মাণ কাজ বাঁধাগ্রস্ত হয়েছে। কিন্তু এখন এই সড়ক নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা নেই। বর্তমানে ৪৮ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি অংশটুকু ২০১৭ সালের জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ ১৬ ইসিবি’র মেরিন ড্রাইভ প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল ওহাব , কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, মেরিন ড্রাইভ সড়কের প্রকল্প কর্মকর্তা মেজর মো. মাহবুবুর রহমান খান পিএসসি, মেজর নাহিদসহ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

৬৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ হবে

আপডেট টাইম : ১২:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫