ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গত নির্বাচনে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, আমরা আস‌লেই সংস‌দে শ‌ক্তিশালী বি‌রোধী দল চে‌য়ে‌ছিলাম। গত নির্বাচ‌নে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী। তারা তিনশ’ আস‌নে ছয় শ’র বে‌শি দলীয় প্রার্থী বানি‌য়ে ম‌নোনয়ন বা‌ণিজ্য ক‌রে‌ছে। লন্ডন সময় বুধবার রা‌তে সেন্ট্রাল লন্ড‌নের তাজ হো‌টে‌লে যুক্তরাজ্য আওয়ামীলী‌গের সি‌নিয়র নেতা‌রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কর‌তে গে‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সময় ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। লন্ডন সময় বুধবার (১ মে) স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল লন্ডন পৌঁছেছেন।

যুক্তরাজ্য আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক জানান, দ‌লের নেতা‌দের মু‌জিববর্ষ পাল‌নে আন্তরিকভা‌বে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলা‌দেশি প্রজ‌ন্মের ম‌ধ্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ পৌঁছে দি‌তেও প্রবাসী নেতা‌দের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃ‌ত্বে এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান। যুক্তরাজ্য আওয়ামীলী‌গ নেতা হর‌মুজ আলী, আনোয়ারুজ্জামান চৌধুরী, এম এ র‌হিমসহ অনেকেই এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গত নির্বাচনে বিএন‌পির প‌রিণতির জন্য তারাই দায়ী: লন্ডনে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯