ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাঁচ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বিএনপির ৫ এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ৫ সংসদ সদস্যকে পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ওই কমিটিগুলো পূর্ণতা পেল। মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করেন।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ঠাঁই হয়েছে উকিল আব্দুস সাত্তারের। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন হারুনুর রশিদ। ওই কমিটির সভাপতি এএইচএম মাহমুদ আলী।

অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে মো. আমিনুল ইসলাম। তার কমিটির সভাপতি মকবুল হোসেন। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাহিদুর রহমান। যার সভাপতি জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন মোশাররফ হোসেন। এই কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্টিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। এদের মধ্যে ৫ জন নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন। গতকাল সোমবার চারজন ও এর আগে গত ২৫ এপ্রিল শপথ নিয়েছিলেন একজন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিন ২৯ এপ্রিলের মধ্যে তিনি শপথ নেননি। শপথ নেয়ার জন্য সময় বাড়াতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে কোনো আবেদনও করেননি বিএনপি মহাসচিব। ফলে সংবিধান অনুযায়ী শপথগ্রহণের সময় শেষ হয়ে যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাঁচ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বিএনপির ৫ এমপি

আপডেট টাইম : ১১:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০১৯