ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ওয়াশিংটনের বৈঠকে ঐকমত্যে ওবামা-নওয়াজ শরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
  • ৩৯৮ বার

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই বৈঠকেই শরিফ জানিয়েছেন, লস্কর-ই-তৈবাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে ইসলামাবাদ। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের পর ওবামা ও শরিফ যৌথভাবে বিবৃতি দিয়ে জানান, জঙ্গি দমনের জন্য সবধরনের ব্যবস্থা নেবেন তারা। ওয়াশিংটনের বৈঠকে ঐকমত্যে পৌঁছেন ওবামা-নওয়াজ শরিফ। বিবৃতি থেকে একথা স্পষ্ট যে, পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ দমন করতেই এই চাপ সৃষ্টি করছে আমেরিকা। ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী লস্কর-এর শীর্ষ নেতা জাকিউর রহমান লকভি ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে মার্কিন প্রশাসন। লকভির বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ তুলে দেয়ার জন্য বহুদিন ধরেই বলে আসছে ভারত। কিন্তু এব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি পাকিস্তান। ওবামা-শরিফের বৈঠকের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন, পাক সরকার স্পষ্টতই জানিয়ে দিয়েছে, কোনোরকম পক্ষপাত না দেখিয়ে জঙ্গি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেবে তারা। উল্লেখ্য, ওই বৈঠকে ভারত-পাক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টিও ওঠে আসে। দুই রাষ্ট্রনেতাই সীমান্তে এই হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বস্তুত, ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন জঙ্গি দমনের বিষয়টিতেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ওয়াশিংটনের বৈঠকে ঐকমত্যে ওবামা-নওয়াজ শরিফ

আপডেট টাইম : ১১:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫