ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

লিভারের শত্রু অতিরিক্ত চর্বি, কমাতে ২ পানীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থতা প্রতিটি মানুষের কাম্য। তবে আপনার কিছু অলসতার কারণে প্রতিনিয়ত আপনার মৃত্যুর ঝুঁকি বাড়ছে। আমাদের সবার ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত। তবে অনেকে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখেন না। তখন ঘটে বিপত্তি।এর মধ্যে একটি সমস্যা হচ্ছে লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়া।

আধুনিক জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে যেসব অসুখ সহজেই শরীরে বাসা বাঁধে তার অন্যতম ফ্যাটি লিভার। চিকিৎসকদের মতে,আমাদের প্রত্যেকের লিভারেই একটা নির্দিষ্ট পরিমাণে চর্বি থাকে। সেটাই স্বাভাবিক। কিন্তু মাত্রাতিরিক্ত চর্বি জমে গেলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

অনেকের ধারণা কেবলমাত্র মদ্যপানের অভ্যাস এই রোগের কারণ। এই ধারণা মোটেও সঠিক নয়। চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার দুই রকম। অ্যালকোহলিক ও নন-অ্যালকোহলিক।

মাত্রাতিরিক্ত মদ্যপান থেকে লিভারে চর্বি জমলে তা অ্যালকোহলিক ফ্যাট। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটি মূলত খাদ্যতালিকায় অতিরিক্ত তেল, ফ্যাট জাতীয় উপাদান বেড়ে গেলে হয়। কখনও কখনও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার বংশগত কারণেও হতে পারে।

ফ্যাটি লিভারের কারণে দেখা দিতে পারে লিভার সিরোসিস। লিভার তার নিজস্ব কর্মক্ষমতা হারিয়ে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে।

আপনি চাইলে ঘরোয়া কিছু অভ্যাসে দূর করতে পারেন ফ্যাটি লিভার।আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন লিভারের চর্বি নিয়ন্ত্রণে দুই পানীয়।

দুই পানীয়

অ্যাপেল সাইডার ভিনিগার

প্রতিদিন খালি পেটে এক গ্লাস গরম পানিতে দু’ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খান। আরও ভালো ফল পেতে এতে মধু মিশিয়েও নিতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে।

গরম পানিতে লেবু-মধুর মিশ্রণ

গরম পানিতে লেবু-মধুর মিশ্রণ কেবল শরীরের চর্বিই ঝরায় না, লিভারের পাশে জমে থাকা চর্বিকেও দূর করতে তা সক্ষম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিভারের শত্রু অতিরিক্ত চর্বি, কমাতে ২ পানীয়

আপডেট টাইম : ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯