ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গরমে অতিষ্ঠ জনজীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশ জুড়েই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গতকাল বৃহস্পতিবার সারাদেশে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সারাদেশের উপর দিয়ে মৃদু তাপ দাহ বয়ে যাচ্ছে। তা আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে।

এদিন বেলা সোয়া দুইটার দিকে ময়মনসিংহে ৩৭ দশমিক ২, রাঙামাটি, কুমিল্লা ও ফেনীতে ৩৮ দশমিক ৪, সিলেটে ৩৮ দশমিক ৩, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫, রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৭ এবং বরিশালে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে গরমের প্রভাবে অসুখের প্রবণতাও বেড়ে গেছে। ডায়রিয়া ছাড়াও অনেকেই জ্বরে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তারা ফুটপাতের খাবার পরিহার ও শরবত পান না করারও অনুরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গরমে অতিষ্ঠ জনজীবন

আপডেট টাইম : ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯