ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অসহায়দের চিকিৎসায় ‘গরিবের ডাক্তার’- ডা. এজাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ গরিবের ডাক্তার হিসেবেই পরিচিতি লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দেন এজাজ। অসহায় গরিব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে ‘গরিবের ডাক্তার’ নামে ডাকেন। অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয় যে, কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। চিকিৎসক পেশা ঠিক রেখেই নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেকে আগেই। চিকিৎসক হিসেবেও মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে।

সম্প্রতি গরিবের এই ডাক্তার আবারও এসেছেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। সোমবার এভারগ্রিন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে আব্দুল্লাহিল কাফী নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতাসম্পন্ন ডাক্তার আছেন। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডা. এজাজুজ ইসলাম। এই ধরনের ডাক্তারের কাছে গেলেই রোগ ৫০% ভালো হয়ে যায়। রেস্পেক্ট স্যার।’ পোস্টটিতে দেখা যাচ্ছে, গরিব মানুষদের চিকিৎসা করার জন্য মাত্র ৩০০ টাকা নিয়ে থাকেন ডা. এজাজ। রোগী পুরনো হলে ফি ২০০ টাকা। অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে কথা হয় ডা. এজাজের সঙ্গে। তিনি বলেন, ‘গাজীপুরে আমার ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখি। অনেকেই আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদের সুস্থ করে তোলার। কোন রোগী হয় তো নতুন করে আবারও সামনে এনেছে বিষয়টি । মাঝে মধ্যে রোগীরা আবেগাপ্লুতো হয়ে এগুলো পোস্ট দিয়ে বসে। এর মধ্যে গত রাতে টাঙ্গাইল থেকে একজন এসেছিল। ছবি তুলে নিয়ে গেছে মনে হয়।’

অভিনয়ের বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে ডা. এজাজ বলেন, “আসছে ঈদের জন্য মাসুদ সেজানের পরিচালনায় দুটি ৭ পর্বের নাটকে অভিনয় করছি। এগুলো হলো- ‘ধামাকা অফার’ ও ‘ভাড়াটিয়া’।” এছাড়া অনিমেষ আইচের পরিচালনায় একটা টেলিফিল্মে অভিনয় করবো। এখনো নাম ঠিক হয়নি টেলিফিল্মটির। বর্তমানে ডা. এজাজ অভিনীত চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। নাটকগুলো হলো- অনিমেষ আইচ পরিচালিত ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, মাসুদ সেজান পরিচালিত ‘খেলোয়াড়’, কায়সার আহমেদের ‘মহা ঝামেলা’ ও সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’।

জনপ্রিয় এই অভিনেতা জানান তার অভিনীত একটি সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটির নাম ‘মামা মারে ছক্কা’। এটি পরিচালনা করেছেন নাইমুল করিম। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন এজাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অসহায়দের চিকিৎসায় ‘গরিবের ডাক্তার’- ডা. এজাজ

আপডেট টাইম : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯