ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চারঘাটে আমের কেজি দেড় টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর চারঘাটে দেড় থেকে দুই টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে গাছ থেকে ঝরে পড়া আম। চারঘাটে শিলাবৃষ্টি ও ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে শিলাবৃষ্টিতে আম ফেটে চৌচির, অন্যদিকে ঝরে পড়েছে ব্যাপক আম। আর ঝরে পড়া সেই আম বাগান থেকে সংগ্রহ করে দেড় থেকে দুই টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানান এলাকাবাসী।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কিছু মৌসুমি ব্যবসায়ী সকাল থেকে ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ঝরে পড়া আম কিনছেন। সেখানে তিনি দেড় থেকে দুই টাকা কেজি দরে আম কিনছেন। সেই আম বানেশ্বরসহ বিভিন্ন বাজারে গিয়ে পাইকারি দামে আড়াই টাকা কেজিতে বিক্রি করবেন বলে আশা করছেন।

চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের আমবাগান মালিক তোতা মিয়া বলেন, আমার আমবাগানে প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছিল। কিন্তু সেই তুলনায় তেমন আম আসেনি। হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে আমের কিছুটা ক্ষতি হয়েছে। ঝড়ে পড়া আম লোকজন কুড়িয়ে বাজারে বিক্রি করছে দেড় থেকে দুই টাকা কেজি দরে।

কালুহাটি এলাকার ঝড়ে পড়া আম বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, আমি বাগান পাহারাদার। ঝড়ে আম কুড়িয়ে বিক্রি করছি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না। তবে ঝড়ে ও শিলাবৃষ্টিতে বাগান মালিকের ক্ষতি হয়েছে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, এই উপজেলায় তিন হাজার ৮০০ হেক্টর এলাকায় আমগাছ রয়েছে। কয়েক জায়গায় ছোট ছোট শিলা পড়েছে। তবে এ জন্য এক ধরনের কীটনাশক প্রয়োগ করলে শিলায় আমের তেমন ক্ষতি হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চারঘাটে আমের কেজি দেড় টাকা

আপডেট টাইম : ০৭:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯