ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রয়লার মুরগি মাংস খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রয়লার মুরগির মাংস খেয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি। অসুস্থ সবাই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

অসুস্থরা হলেন, কেসমত আলী সেখ (৫০), তার স্ত্রী জুলেখা বেগম (৪৫), মেয়ে নারগিস (২০) ও সালেহা (৩০), ছেলে জিহাদ সেখ (১০), জামাতা মিন্টু (৩০), নাতি তাহা (৫), কেয়া (৭) ও সাথি (৮)।

হাসপাতালে ভর্তি থাকা কেসমত আলী সেখ জানান, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের মুরগি বাজারের একটি দোকান থেকে একটি ব্রয়লার মুরগি কিনে বাড়ি নিয়ে যান। রাতে ওই মুরগির মাংস পরিবারের সবাই মিলে খান। মাংস খাওয়ার পর থেকে তাদের জ্বর, বমি ও পেট খারাপ শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় তারা অধিক অসুস্থ হয়ে পড়লে রাতে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল আজম জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রয়লার মুরগি মাংস খেয়ে একই পরিবারের ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে

আপডেট টাইম : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯