ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডায়াবেটিসসহ নানা রোগ নিয়ন্ত্রণে সহায়ক করলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ তিতকুটে স্বাদের জন্য অনেকেই করলা খেতে পছন্দ করেন না। কিন্তু স্বাদ যেমনই হোক না কেন এটি ডায়াবেটিসসহ বেশ কিছু রোগ নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকরী।

গবেষণায় দেখা গেছে, করলায় থাকা তিনটি উপাদান যেমন-পলিপেপটাই়ড পি, ভাইসিন, চ্যারনটিন একত্রে রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে পলিপেপটাইড পি-এর ভূমিকা অনেকটা ইনসুলিনের মতো।

জার্নাল অফ এথনোফার্মোকলজিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চার সপ্তাহ পরীক্ষার পরে একদল চিকিৎসক জানিয়েছেন, প্রতিদিন ২ গ্রাম করে করলা খাদ্যতালিকায় রাখলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ দারুণভাবে নিয়ন্ত্রণে থাকে।

তবে ভাল ফলের জন্য চিকিৎসকরা সকালে খালি পেটে এক কাপ করলার রস খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু শর্করাই নয়, করলা আরও অনেক রোগ নিয়ন্ত্রণেও কার্যকরী। বিশেষ করে জ্বর, পিরিয়ডের যন্ত্রণা, সর্দি-কাশির সমস্যাতে কমাতে ভাল কাজ করে করলা। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, করলার রস স্তন ক্যানসারের কোষকে ধ্বংস করতেও কার্যকরী ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডায়াবেটিসসহ নানা রোগ নিয়ন্ত্রণে সহায়ক করলা

আপডেট টাইম : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯