ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাপের ভয়ে অফিস যাচ্ছেন না প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাপের ভয়ে অফিস যাচ্ছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট। জানা যায়, অফিসে দুটো কালো সাপের ভয়ে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া গত বুধবার থেকে নিজের কার্যালয় বাদ দিয়ে বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ করতে বাধ্য হচ্ছেন।

এর আগেও দেশটির প্রেসিডেন্টকে একবার কার্যালয় ছাড়তে হয়েছে। এরপর আর ফিরতেই পারেননি সেখানে। ২০০৬ সালে এক অগ্নিকাণ্ডে প্রেসিডেন্টের দফতর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র দফতরে বসছেন।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।

এক ভিডিওতে দেখা যায়, গর্তে দুটি সাপ ধীরে ধীরে নড়ছে। আর সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে। টোবি জানিয়েছেন গর্তে ধোঁয়া দিয়ে সাপ দুটোকে বের করে আনার চেষ্টা চলছে।

অন্তত ২২ এপ্রিল পর্যন্ত ওই ভবন থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। তবে জানা যায়, সাপগুলো মারা না হলেও প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া কার্যালয়ে ফিরবেন বলে জানাচ্ছেন টোবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাপের ভয়ে অফিস যাচ্ছেন না প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১১:৫৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯