ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাদ্রাসার ছাদে দাঁড়িয়ে নুসরাত হত্যার বর্ণনা দিলেন মনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত সহপাঠী কামরুন্নাহার মনিকে নিয়ে ঘটনাস্থল এবং বোরকার দোকান পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার দুপুরে পিবিআই’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি দল তাকে নিয়ে সোনাগাজী পৌর শহরের মানিক মিয়া প্লাজায় একটি বোরকার দোকানে যায়।

সেখানে দোকান মালিকের সঙ্গে বোরকা কেনার বিষয়ে কথা বলা হয়। পরে পিবিআই দলটি সোনাগাজী মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদের ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে নুসরাতকে কীভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়, তার বর্ণনা দেন কামরুন্নাহার মনি।

নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম এসব তথ্য জানান।

তিনি জানান, নুসরাত হত্যায় সরাসরি জড়িত মনিকে বুধবার ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার মনিকে নিয়ে মাদ্রাসা ও বোরকার দোকান পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শক শাহ আলম বলেন, ‘মনির কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অংশ নেয়া পুরুষদের গায়ে থাকা বোরকাগুলোও উদ্ধারের চেষ্টা চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদ্রাসার ছাদে দাঁড়িয়ে নুসরাত হত্যার বর্ণনা দিলেন মনি

আপডেট টাইম : ১১:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯