ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৯০০ টাকার ভাড়া ১৫০০ টাকা রাখায় দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ৯০০ টাকার বাসের টিকিটের মূল্য দেড় হাজার টাকা রাখায় দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি জানান, রাহাত নামের এক যাত্রী ঢাকা থেকে নাটোর যাওয়ার সময় দেশ ট্রাভেলসের এসি টিকিট কাটেন। যার মূল্য নেয়া হয় ৯০০ টাকা। ওই যাত্রী এক সপ্তাহ পর নাটোর থেকে ঢাকা আসার সময় একই বাসে এসি টিকিট কাটেন। যার মূল্য ৫০০ টাকা বেশি অর্থাৎ তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেয়া হয়। অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী যাত্রী দেশ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আব্দুল জব্বার মন্ডল আরও জানান, অভিযোগ শুনানিতে দেশ ট্রাভেলসের কর্তৃপক্ষ ভাড়া বেশি নেয়ার বিষয়টি স্বীকার করলেও বেশি ভাড়া রাখার কোনো যুক্তি দেখাতে পারেনি। শুনানিতে যাত্রীর অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ম অনুযায়ী, অভিযোগকারী যাত্রী পুরস্কার হিসেবে পেয়েছেন জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৯০০ টাকার ভাড়া ১৫০০ টাকা রাখায় দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯