ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নতুন স্কেলে বেতন পেতে যা লাগবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
  • ৫৮২ বার

নতুন স্কেলে বেতন নিতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে ছক পূরণ করতে হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ও জন্মতারিখ উল্লেখ করতে হবে। ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, যেসব সরকারি চাকরিজীবীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের অনতিবিলম্বে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন করার পরামর্শ দেয়া হয়েছে। যাদের পরিচয়পত্রে জন্মতারিখ, নামের বানান ও অন্যান্য তথ্য চাকরির রেকর্ডে প্রদত্ত তথ্য হতে ভিন্ন তাদের বেতন নির্ধারণের আগেই নিজ উদ্যোগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হবে। এতে বলা হয়েছে, নতুন বেতন স্কেলাদেশ গেজেট আকারে প্রকাশের পর প্রজাতন্ত্রের সব চাকরিজীবীর বেতন নির্ধারণ করার প্রয়োজন হয়, যা একটি দীর্ঘ, শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আরো দ্রুত, সহজ ও নির্ভুল করতে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা নতুন বেতন স্কেল-২০১৫ এর গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এ পদ্ধতিতে প্রত্যেক সরকারি চাকরিজীবীকে ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত একটি ওয়েবসাইটে লগ ইন করে নিজ নিজ বেতন নির্ধারণের জন্য ছক পূরণ করতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নতুন স্কেলে বেতন পেতে যা লাগবে

আপডেট টাইম : ১১:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫