ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বাংলা সনের প্রথম মঙ্গলবার ও বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস। আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার দর্শককে আনন্দ দিতে এ বছর সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও মাদারীপুরের ২৮টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ওহাব শেখের ঘোড়া ১ম, গোপালগঞ্জ জেলার সঞ্জয় জয়ধরের ঘোড়া ২য় ও যশোর জেলার হাজী ওসমান চৌধূরীর ঘোড়া ৩য় স্থান অধিকার করে।

বুধবার সন্ধ্যায় বিজয়ীদের হতে পুরস্কার হিসেবে রঙ্গিন টেলিভিশন ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুৎফর রহমান। এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানান, নববর্ষ উপলক্ষে আয়োজিত ঘোড় দৌড় প্রতিযোগিতা জেলার বড় উৎসবে পরিণত হয়েছে। এ উপলক্ষে লাটেঙ্গার মাঠে বিভিন্ন বয়সী হাজারও দর্শকের সমাগম ঘটে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধারণ করতেই  প্রতি বছর ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে লাটেঙ্গা গ্রামবাসী ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯