ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নৌকা গামছা, টেলিভিশন আর আমের লড়াই টাঙ্গাইলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
  • ৩৩২ বার

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে এবার নৌকা গামছা টেলিভিশন আর আমের লড়াই হবে টাঙ্গাইলে। আজ বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান এসব প্রতীক বরাদ্দ দেন। হাইকোর্টের নির্দেশনার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাওয়া কাদের সিদ্দিকীর প্রতীক ‘গামছা’, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর ‘নৌকা’, বিএনএফের আতাউর রহমান খানের ‘টেলিভিশন’ ও ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েসের ‘আম’। প্রতীক পাওয়ার পর কাদের সিদ্দিকী জয়ের আশা প্রকাশ করে বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে সরকারি দলের প্রার্থীকে অভিনন্দন জানাব। সরকারি দলের প্রার্থীরও একই মনোভাব থাকা দরকার। জনগণ ভোট দিতে পারলে এটা হবে সরকারের সফলতা। গত ১ সেপ্টেম্বর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। গত ৩ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১০ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার। এরপর গত ১৬ অক্টোবর শুক্রবার তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। গত ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। নির্বাচন কমিশনের দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। বুধবার ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নৌকা গামছা, টেলিভিশন আর আমের লড়াই টাঙ্গাইলে

আপডেট টাইম : ১১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫