ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মাত্র দু’দিনেই বিশ্বের সব রেকর্ড ভেঙে ফেললো ‘কিল দিস লাভ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরিয়ান চার তরুণীর গানের ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। সম্প্রতি তারা নতুন গান নিয়ে হাজির হয়েছে। গানের নাম ‘কিল দিস লাভ’। গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে গত ৪ এপ্রিল। মাত্র দুই দিনেই এটি ইতিহাসে জায়গা করে নিল দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা গান হিসেবে। এতদিন দক্ষিণ কোরিয়ার র‌্যাপার সাইয়ের জেন্টেলম্যান গানের দখলে ছিলো এই রেকর্ড। এবার সেই জায়গাটি দখল করেছে চার তরুণীর কিল দিস লাভ।

জানা গেছে, ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে ‘কিল দিস লাভ’ সময় নিয়েছে মাত্র দুই দিন ১৪ ঘণ্টা। প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয় ৫ কোটি ৬৭ লাখ বার। এর মাধ্যমে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশিবার দেখা গানের ভিডিও’র রেকর্ডটাও ভেঙে দিয়েছে। এর আগে এই রেকর্ডটা ছিলো আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গানের ভিডিও’র দখলে।

আর ইতিমধ্যেই ‘কিল দিস লাভ’ এর ভিউ ২০ কোটি ছাড়িয়ে গেছে। গানটি নিয়ে বেশে শোরগোল শুরু হয়েছে চারদিকে। ধারণা করা হচ্ছে আগামী বছরে মিউজিক সংক্রান্ত অ্যাওয়ার্ডগুলোতেও বাজিমাত করবে কোরিয়ান গানটি।

কোরিয়ান গায়িকা জিশু, জেনি, রোজ ও লিসা মিলে ২০১৬ সালে গড়ে তোলেন তাদের ‘ব্ল্যাঙ্কপিঙ্ক’ ব্যান্ডটি। ওই বছরের আগস্টে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। গত বছর প্রকাশিত হওয়া সিঙ্গেল ‘ডুড-ডু ডুড-ডু’ মার্কিন টপচার্টে সাড়া জাগায়। ইউটিউবে কোরিয়ান কোনও ব্যান্ডের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ছিল এটাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মাত্র দু’দিনেই বিশ্বের সব রেকর্ড ভেঙে ফেললো ‘কিল দিস লাভ’

আপডেট টাইম : ০৩:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯