ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সেবা মূল্য নির্ধারিত হবে বেসরকারি হাসপাতালে: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা মূল্য তালিকা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ তালিকা নির্ধারণ করা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। প্রক্রিয়াটা কিছুটা জটিল। তবে এটা বাস্তবায়িত হলে মানুষ আর প্রতারিত হবে না।

আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা সরকারি হাসপাতালগুলোতে নির্ধারণ করে দিয়েছি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ি গ্রেডিং করে এ তালিকা তৈরি করা হবে।

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, এটা নির্ধারণ করা বেশ কঠিন। আমরা স্টেইক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেবা মূল্য নির্ধারণের পথ খুঁজে বের করবো।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গড়ে মানুষের চিকিৎসা খরচের মোট ৬৭ শতাংশ পকেট দেয়া হয়। এটা অনেক বেশি। এটা কমিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জানেন দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উচ্চ মূল্য পরিশোধ করতে হয় এবং বিদেশে গিয়ে কয়েক লাখ মানুষ বেশি খরচে চিকিৎসা নেয়। এই দুই খরচ যোগ হওয়ায় খরচের গড় পরিমান বেড়ে যায়।

সেবা সপ্তাহের উদ্দেশ্যের কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, সারাদেশে সরকারি ও বেসরকারি খাতে সেবার মান বৃদ্ধির জন্য আমরা এই সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হোন সে লক্ষ্যেও কাজ করা হবে এ সপ্তাহে।

‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে এ সেবা সপ্তাহে মন্ত্রণালয় গ্রহণ করেছে বেশকিছু কর্মসূচি। এর মধ্যে রয়েছে-পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষায়িত হাসপাতালসহ সব হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সেবা মূল্য নির্ধারিত হবে বেসরকারি হাসপাতালে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯