ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক করে সফেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সফেদা মিষ্টি স্বাদের একটি ফল। সামান্য একটু হাতের চাপেই খুলে যায়। মুখে দিলে যেন মুহূর্তেই মিলিয়ে যায়। কিন্তু থেকে যায় মিষ্টি রসের আস্বাদ। শুধু স্বাদ নয়, এই ফলটি গুণেও অনন্য।

নানা ধরনের ভিটামিন ও খনিজে ভরপুর এই ফলটি শরীরের জন্য দারুণ উপকারী। মৌসুমের সময় নিয়মিত সফেদা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. সফেদাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে। নিয়মিত সফেদা খেলে বয়সজনিত চোখের সমস্যা দুর করা যায়। এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে খুবই কার্যকরী। অন্যদিকে সফেদাতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভাল রাখে, ফ্রি রেডিকেল ধ্বংস করে এবং হৃদরোগজনিত জটিলতা প্রতিরোধ করে।

২. সফেদাতে থাকা ফ্রুকটোজ এবং সুক্রোজ উপাদান শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।

৩.  সফেদাতে থাকা ট্যানিন উপাদান প্রাকৃতিকভাবে অ্যান্টি –ইনফ্ল্যামেটরী হিসেবে কাজ করে। নিয়মিত এটি খেলে সংক্রমণের ঝুঁকি কমে।

৪. সফেদা হজমপদ্ধতি ঠিক রাখে। সেই সঙ্গে কোষ্টকাঠিন্য কমায়।

৫. ডিয়াটরী ফাইবার, ভিটামিন এ, বি এবং সি’য়ের ভাল উৎস হওয়ার পাশাপাশি সফেদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এ কারণে এটি বিভিন্ন ক্যান্সার বিশেষ করে মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।

৬. সফেদাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন থাকায় এটি হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সফেদা খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন পড়ে না।

৭. সফেদাতে থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।এছাড়া এতে থাকা আয়রন অ্যানিমিয়া প্রতিরোধ করে।

৮. একাধিক ভিটামিন এবং ইলেক্ট্রোলাইট থাকায় গর্ভবতী নারীদের জন্যও সফেদা উপকারী। এতে বমি বমি ভাব কেটে যায়।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক করে সফেদা

আপডেট টাইম : ০৪:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯