ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অধ্যাপক শফিউল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সালাম পিন্টু, সবুজ ও আরিফুল ইসলাম মানিক। এদের মধ্যে সবুজ পলাতক। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পিন্টু ও মানিক যুবদলের নেতা। মামলার বাকি আট আসামি বেকসুর খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক শফিউলকে। পরের দিন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সন্দেহে ওই বছরের ২৩ নভেম্বর প্রধান সন্দেহভাজন পিন্টুসহ ছয়জনকে আটক করে র‌্যাব। পরে পিন্টুর স্ত্রী রেশমাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২০১৫ সালের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত নাসরিন আখতার রেশমার সঙ্গে শফিউল ইসলামের দ্বন্দ্বের জেরে তার স্বামী যুবদল নেতা পিন্টু লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অধ্যাপক শফিউল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০১:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯