ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে উপবন লেকে ডুবে দুলাল বড়ুয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল।

এর আগে দুপুর ২টায় নাইক্ষ্যংছড়ির পর্যটন কেন্দ্র উপবন লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় দুলাল। সে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ডাকভাঙ্গা এলাকার বিদু বড়ুয়ার একমাত্র সন্তান।

দুলাল কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয়রা জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে পার্শ্ববর্তী রামু উপজেলার ফায়ার সার্ভিস দলকে খবর দেয়া হয়। তাদের ডুবুরি না থাকায় অনুসন্ধান চালাতে পারেনি। এরপর চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে রাত ৯টার দিকে লেক থেকে দুলালের মরদেহ উদ্ধার করে। মরদেহটি পরিবারের নিকক হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, দুলাল সাঁতার না জানার কারণে লেকে ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

আপডেট টাইম : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯