ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহে নৌকায় ভেসে মেয়র প্রার্থী টিটুর বর্ষবরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শহরের শান্তি ভঙ্গ আর উচ্চ শব্দে মাইক বাজিয়ে দাপাদাপি নয়। ময়মনসিংহে এবার বাংলা নতুন বছরের আনন্দ ব্যতিক্রমী ঢঙে পালন করলেন সিটি করপোরেশন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। রবিবার ব্রহ্মপুত্র নদে নৌবিহারে অংশ নেন টিটু। নৌকায় ভেসে অভিনব কায়দায় বর্ষবরণ করলেন তিনি।

নদের পাড়ে ইকরামুল হক টিটুর সঙ্গে বাংলা নববর্ষের সেলফি নিয়েছেন সাংবাদিকদের ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীনও।

এসময় ছিলেন-সাংবাদিক প্রদীপ ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুউজ্জামান খোকন প্রমুখ।

অপরদিকে এদিন মঙ্গল শুভযাত্রার মধ্যদিয়ে ময়মনসিংহ মহানগরে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেয়া হয় পহেলা বৈশাখ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শুভযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের স্থায়ী বৈশাখী মঞ্চে এসে শেষ হয়।

তারপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি আমির আহমেদ রতন।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন- মনিরা সুলতানা মনি এমপি, জেলা আ.লীগের সভাপতি জহিরুল হক খোকা, সিটি কর্পোরেশনের নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু, জেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ।

আলোচনায় সভায় ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহবাসীর ইচ্ছা অনুযায়ী স্থায়ী বৈশাখী মঞ্চ তৈরি করেছি। আপনারা যদি আবার আমাকে ভোট দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেন, তাহলে ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের জন্য আপনাদের প্রত্যাশা অনুযায়ী সাংস্কৃতিক পল্লী গড়ে তুলব। ইকরামুল হক টিটু সকলকে জানান বাংলা নতুন বছরের শুভেচ্ছা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়মনসিংহে নৌকায় ভেসে মেয়র প্রার্থী টিটুর বর্ষবরণ

আপডেট টাইম : ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯