ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের ধর্মঘটে পাটকল শ্রমিকরা, খুলনার পথে বন্ধ ট্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে টানা ৯৬ ঘণ্টার ধর্মঘট। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ এ কর্মসূচি আহ্বান করে।

আজ সোমবার সকাল ৮টায় নগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং সমাবেশ করছেন তারা। এর ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। সারাদেশের সাথে এখন রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে খুলনার। যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক মো. মুরাদ হোসেন বলেন, খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের ৬ থেকে ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিকরা পরিবারের সদস্যদেরকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। এছাড়া বিজেএমসি মজুরি কমিশন বাস্তবায়নের উদ্যোগ নিলেও কবে থেকে কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সে কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, শ্রমিকরা কাজ করে ন্যায্য মজুরি চায়। কিন্তু মিল কর্তৃপক্ষ সময়মতো মজুরি দিচ্ছে না। সরকারি চাকরিজীবীদের দফায় দফায় বেতন বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়েনি।

এর আগে গত ৪ এপ্রিল একই দাবিতে ধর্মঘটে নেমেছিলেন পাটকল শ্রমিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের ধর্মঘটে পাটকল শ্রমিকরা, খুলনার পথে বন্ধ ট্রেন

আপডেট টাইম : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯