ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেপালে উড্ডয়নের সময় বিমান বিধ্বস্তে নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে নেপালের একটি বিমান। এতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। রোববার নেপালের লুকলা বিমানবন্দরে সামিট এয়ারের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমান বন্দর হিসেবে পরিচিত লুকমা বিমানবন্দর।

রানওয়ে থেকে ছিটকে পড়ার সময় ৩০-৪০ মিটার দূরে থাকা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সঙ্গে সঙ্গেই সেটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দরের কর্মকর্তা ইমা নাথ আধিকারি এএফপিকে বলেন, বিমানের কো-পাইলট এবং একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। অপরদিকে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অন্য এক পুলিশ কর্মকর্তা কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে দু’টি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেপালে উড্ডয়নের সময় বিমান বিধ্বস্তে নিহত ৩

আপডেট টাইম : ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯