ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জে আজ বাংলা নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে আজ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৬ খ্রিষ্টাব্দ। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।

সকাল ১০টায় জেলা প্রশাসন ও “আমাদের কিশোরগঞ্জ” এর উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে পুরাতন স্টেডিয়াম থেকে চারুকলার ন্যায় নানা ধরণের মুখোশ পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। দিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, লাঠি খেলাসহ নানা আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জেন ডা. হাবিবুর রহমান, জেলা গণতন্ত্র পার্টির সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বয়সী নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। তাদের সবার একটা প্রত্যাশা ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ। বাঙালির প্রাণের এ উৎসবে যোগ দিতে পেরে সকলেই আনন্দিত।

এ উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখি মেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জে আজ বাংলা নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আপডেট টাইম : ০৬:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯