ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাসি-পঁচা মিষ্টি, মুসলিম সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাসি-পঁচা মিষ্টি সংরক্ষণের দায়ে মুসলিম সুইটসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি কে এই জরিমানা করা হয়। পরে ধ্বংস করা হয় জব্দকৃত ২৪ মণ মিষ্টি। পয়লা বৈশাখে মিষ্টিগুলো বিক্রির জন্য দেড় সপ্তাহ আগে তৈরি করে রাখা হয়েছিলো।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিককে এই তথ্য নিশ্চিত করেছেন।

সারওয়ার আলম জানান, ‘মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস প্রায় দেড় সপ্তাহ আগে তাদের মিষ্টি তৈরির কারখানায় মিষ্টি তৈরি করে খোলামেলা পরিবেশে রেখেছিলো। সেসব মিষ্টি দিয়ে পঁচা গন্ধ বের হচ্ছিলো। এছাড়া মিষ্টি তৈরিতে বিভিন্ন নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করতে দেখা যায়। এসব মিষ্টি তারা বৈশাখে ক্রেতাদের কাছে বিক্রির জন্য প্রস্তুত রেখেছিল বলে জানা গেছে।’

সারওয়ার আলম আরো জানান, ‘স্বাভাবিকভাবে মিষ্টি তৈরি করলে সেগুলো একদিনের বেশি সংরক্ষণ করতে হলে নিদিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। কিন্তু তারা তা করেনি। বরং নোংরা, খোলা মেলা পরিবেশে রেখে দিয়েছিল। এমনকি টয়লেটের পাশে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিলো এসব মিষ্টি। পরে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও ২৪ মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাসি-পঁচা মিষ্টি, মুসলিম সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১২:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯