ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জেনে নিন, বৃষ্টির সকালে পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গুড়ি গুড়ি হোক বা ঝুম, বৃষ্টির সময় খিচুড়ি না হলে কি চলে? খিচুড়ি এমনিতেই অনেক মুখরোচক একটি খাবার, তবে বৃষ্টির দিনে এর চেয়ে মজার খাবার আর কিছু নেই। গরম গরম ভাজা ইলিশ মাছ কিংবা গরুর মাংসের সাথে খিচুড়ির স্বাদ অতুলনীয়। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। জেনে নিন পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি তৈরির একটি রেসিপি :

উপকরণ : পোলাও চাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলা ও মাষকলাইয়ের ডাল, সবজি (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে), পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ গুড়া, জিরা গুড়া, গরম মশলা, তেল ও লবণ।

পরিমাণ : পোলাও চাল দেড় কাপ; মুগ ও মসুর ডাল আধা কাপ করে; ছোলা ও মাষকলাইয়ের ডাল ১/৪ কাপ; সবজি দেড় কাপ (পটল, চিচিঙ্গা, বরবটি, পেঁপে ছোট টুকরা করে কাটা); পেঁয়াজ কুঁচি আধা কাপ; আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে; হলুদ, মরিচ ও জিরা গুঁড়া ১ চা চামচ করে; আস্ত গরম মশলা (প্রয়োজনমতো); তেল ২ থেকে ৩ টেবিল চামচ; লবণ স্বাদমতো; ফোঁড়নের জন্যে পেঁয়াজ কুঁচি; রসুন থেতলে নেওয়া; আস্ত জিরা; শুকনো মরিচ ও সরিষার তেল।

প্রণালী : প্রথমে চাল ও ডালগুলো একসঙ্গে মিশিয়ে ধুয়ে ভিজিয়ে রাখুন এবং ডাল ফুলে গেলে পানি ঝরিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে তেল গরম করে অল্প পেঁয়াজ ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে কষিয়ে চাল-ডালের মিশ্রণ ও সবজি মিশিয়ে পরিমাণ মতো পানি দিন। কেমন নরম খিচুড়ি করতে চান, সেটার উপর পানির পরিমাণ নির্ভর করে। চাল, ডাল সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে আস্ত জিরা ও শুকনা-মরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ এবং রসুন বাদামি করে ভেজে খিচুড়ির মধ্যে ঢেলে দিন।

ডিম ভাজা অথবা মুরগি বা গরুর কারি দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ও মজাদার পাঁচমিশালি সবজি ও ডালের খিচুড়ি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জেনে নিন, বৃষ্টির সকালে পাঁচমিশালি সবজি ও ডালের নরম খিচুড়ি

আপডেট টাইম : ০৫:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯