ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভ্যাট রেজিষ্ট্রেশন ছাড়া কোন ব্যবসা করা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন ছাড়া কোনো ব্যবসাই করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কোনো ব্যবসাই করা যাবে না। এটি নিশ্চিতে আমরা একটি সিস্টেম করে দেব।

রেজিস্ট্রেশনের পর কার কত ভ্যাট হবে, সেটি নির্ধারণ করে দেওয়া হবে। সেভাবেই ভ্যাট দিতে হবে।’ তিনি জানান, আগামী জুলাইয়ে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। যাঁরা রেয়াত পাবেন, তাঁদের ভ্যাট হবে ১৫ শতাংশ। যাঁরা রেয়াত পাবেন না, তাঁদের ভ্যাটের হার হবে পরবর্তী ধাপে, অর্থাৎ, ১৫ শতাংশের কম।

চলমান প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। ঢাকার সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত আজকের আলোচনায় সেবা ও উৎপাদন খাতের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক ঢেলে সাজানো হবে বলেও ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আমদানি শুল্ক সুন্দরভাবে ঢেলে সাজাব। যাতে একদিকে রাজস্ব আদায় হয়, অন্যদিকে শিল্পায়ন এবং ব্যবসাও ভালোভাবে হয়।

তিনি বলেন, কিছু কিছু খাত দীর্ঘদিন ধরে প্রণোদনা দেওয়ার পরও নিজের পায়ে দাঁড়াতে পারছে না। বেশি সুরক্ষা দিলে প্রতিযোগিতা থাকে না। কাজেই সুরক্ষা দেওয়ার প্রবণতাও ধীরে ধীরে কমাতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেকেই ইনফরমাল (অপ্রাতিষ্ঠানিক) ব্যবসা করেন। তবে টাকা পয়সার লেনদেন ক্যাশ মেমোর ভিত্তিতে হতে হবে।

সেই ক্যাশ মেমো আমাদের লোকজনও দেখবে। এ জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস দেওয়ার চিন্তা করছি। আপনারা সবাই ব্যবহার করবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ভ্যাট রেজিষ্ট্রেশন ছাড়া কোন ব্যবসা করা যাবে না

আপডেট টাইম : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯