ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চারদিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চারদিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, শেরিং সকালে প্রথমে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। দুপুরে বারিধারায় ভুটান দূতাবাসে যাবেন। বিকেলে বুদ্ধিস্ট মোনাস্টারি কমপ্লেক্স, বাসাবো, সবুজবাগ এবং এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এদিন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন। এরপর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধা ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে (চামেলী) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। পরে কার্যালয়ের করবী হলে দুই দেশের মধ্যে চুক্তিস্বাক্ষর ও যৌথ প্রেস বিবৃতি অনুষ্ঠিত হবে। এদিন রাতে হোটেল ইন্টার কন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন শেরিং।

জানা যায়, সফরের সময় পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং। ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়া পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও শেরিংয়ের যাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চারদিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯