ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অপরাধীর পরিচয় শুধুই অপরাধী: মানববন্ধনে কওমী প্রজন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ও ডেমরায় ছোট্ট শিশু মনিরকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন কওমী মাদরাসা ছাত্রদের আয়োজনে “কওমী প্রজন্মের” ব্যানারে মানবন্ধন পালন করা হয়েছে। “অপরাধীর পরিচয় শুধুই অপরাধী” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

মুফতী হাবিবুর রহমান মিছবাহ’র সভাপতিত্বে ও মুহাম্মাদ বদরুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রশিদ আহমাদ ফেরদাউস, মুফতী আবু ইউসুফ মাহমূদী, মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী, মুফতী আব্দুর রহমান কোব্বাদী, মুফতী রেজাউল করীম আবরার, হাফেজ ক্বারী ইলিয়াস লাহোরী, ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা প্রমুখ। মানববন্ধনে লিখিত প্রস্তাব পাঠ করেন হাছিব আর রহমান।

মানবন্ধন থেকে বক্তারা সোনাগাজীর ও ডেমরার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, এটা কোনোভাবে সভ্য সমাজের পরিচয় হতে পারে না। একজন শিক্ষার্থীকে যৌন নিপিড়ন করে প্রতিবাদ করার কারণে তাকে পুড়িয়ে মারার এ ঘটনা হতবাক করে দেয়ার মতো। মাদরাসার অধ্যক্ষের নামে যে অভিযোগ পাওয়া গেছে তা খতিয়ে দেখাসহ এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তারা। অপরদিকে ডেমরার ঘটনায় মসজিদের ইমাম কর্তৃক শিশু মনিরকে নৃশংসভাবে হত্যার কঠোর শাস্তি দাবি করেছেন মানববন্ধন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অপরাধীর পরিচয় শুধুই অপরাধী: মানববন্ধনে কওমী প্রজন্ম

আপডেট টাইম : ১২:২৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯