ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালি পেটে খেলে যেসব খাবার খাওয়া উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকে মনে করেন, কিছু খাবার আছে যেগুলি খালি পেটে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় এর অবশ্য প্রমাণও পাওয়া গেছে। যারা ওজন কমাতে চান তারা এই খাবারগুলো দিয়ে চেষ্টা করতে পারেন। যেমন-

১. প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খেতে পারেন। লেবু শরীর ডিটক্সিফিকেশন করে, সেই সঙ্গে ওজন কমাতে ভূমিকা রাখে। লেবু পানি শরীরকে আরও অ্যাসিডিক করে এবং বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়।

২. অ্যালোভেরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিপাকিক্রিয়া বাড়ায় এবং শরীর থেকে বর্জ্র বের করতে সাহায্য করে। ভাল ফল পেতে একটা অ্যালোভেরা পাতা থেকে জেল করে তাতে এক চামচ লেবুর রস যোগ করুন। এরপর তাতে সামান্য গরম পানি দিয়ে পান করুন।

৩. দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিন সকালে এক কাপ হালকা গরম পানির মধ্যে দারুচিনির গুড়া মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। দারুচিনিতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরী উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।

৪. খালি পেটে এক কাপ গ্রিন টি খেতে পারেন মধু মিশিয়ে। গ্রিন টি তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। এছাড়া মধুতেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই মিশ্রণটি ফ্যাট ঝরাতে সাহায্য করে। বাড়তি উপকার পেতে এ মিশ্রনের সঙ্গে লেবুর রসও যোগ করতে পারেন।

৫. খালি পেটে খাওয়ার জন্য পানি দিয়ে কিছু ওটস সিদ্ধ করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ওটমিল রক্তপ্র্রবাহ ঠিক রাখতে সাহায্য করে এবং বাড়তি ওজন কমায়।

৬. খালি পেটে গাজর, শশা, সেলারি দিয়ে তৈরি জুস খেতে পারেন। এগুলোয় থাকা পুষ্টি উপাদান শরীরের বাড়তি মেদ ঝরাতে ভূমিকা রাখে।

৭. সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার ও সামান্য বেকিং সোডা মিশিয়ে খেতে পারেন। এটিও ওজন কমাতে সাহায্য করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালি পেটে খেলে যেসব খাবার খাওয়া উপকারী

আপডেট টাইম : ০৪:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯