ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেললেন মমতার হেলিকপ্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিপত্তি ঘটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে। জনসভায় যোগ দিতে যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেললেন কপ্টারের পাইলট। জায়গাটির একপাশে বাংলাদেশ ও অন্যপাশে নেপাল সীমান্ত হওয়ায় ভয় পেয়েছিলেন তিনি। এতে প্রায় ৩৩ মিনিট আকাশ চক্কর কাটে কপ্টারটি। শিলিগুড়ি থেকে চোপড়া ২২ মিনিটের পথ।

জানা গিয়েছে, সেই ২২ মিনিটের পথ পৌঁছতে সময় লাগে ৫৫ মিনিট। প্রায় ৩৩ মিনিট আকাশে ঘুরে বেড়াল কপ্টারটি। চোপড়ার সভায় পৌঁছেই নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, চোপড়ার পশ্চিমদিকে নেপালের আকাশসীমা এবং পূর্বদিকে বাংলাদেশের আকাশসীমা। তাই রাস্তা হারিয়ে ভিন দেশের আকাশসীমানায় মুখ্যমন্ত্রীর কপ্টারের ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল।

তাই সতর্কভাবে কপ্টারটি চালাতে গিয়ে উল্টো পথ হারিয়ে ফেলে চালক। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সাত দফায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ২৩ মে। লোকসভা নির্বাচন উপলক্ষেই চোপড়ায় জনসভা করতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জনসভায় যোগ দিতে যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেললেন মমতার হেলিকপ্টার

আপডেট টাইম : ১২:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯