ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যেসব খাবার আপনার বয়স ধরে রাখবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টিই মেনে নিতে কষ্ট হয় আমাদের। ত্বকে বলিরেখা কিংবা মাথায় পাকা চুলের দেখা পেলে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে হয় না আর। আমাদের ত্বকে আর চুলেই বয়সের ছাপ সবচেয়ে আগে পড়ে। তবে এমনকিছু খাবার আর পানীয় আছে যেগুলোনিয়মিত খেলে চেহারায় দীর্ঘদিন পর্যন্ত বয়সের ছাপ পড়বে না। চলুন জেনে নেওয়া যাক-

পঁয়ত্রিশ পেরোলেই হাড় দুর্বল হতে থাকে। বাত বা অস্টিওপরেসিসের মতো সমস্যা দেখা দেয়। তাতে চেহারায় ‘বুড়োটে’ ছাপ পড়ে যায়। এই সমস্যা ঠেকাতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল ক্যালসিয়াম। আর টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তাই হাড় সুস্থ রাখতে প্রতিদিন পাতে রাখুন ১ বাটি টক দই।

Boyos

ত্বকের তারুণ্য ধরে রাখতে তার ডিটক্সিফিকেশন অত্যন্ত জরুরি। ব্রকোলিতে রয়েছে এমন অনেক উপাদান যা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিয়ে কোষকে সতেজ রাখতে সাহায্য করে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পাতে রাখুন ব্রকোলি। উপকার পাবেন।

চেহারার তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি মেলা ভার। বাদাম, বিশেষ করে আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা ত্বককে মসৃণ করে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। আখরোটে কোলেস্টেরলের মাত্রা একেবারে সামান্যই থাকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন যে কোনো বাদাম।

অলিভ অয়েল ত্বকের শুষ্কতা দূর করে এবং একই সঙ্গে যে কোনো দাগ দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন। তাছাড়া ১ চামচ অলিভ অয়েল নিয়ে প্রতিদিন অন্তত দু’বার করে ত্বকে মালিশ করুন। উপকার পাবেন।

Boyos

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন। এই লাইকোপেন এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করতে খুবই কার্যকর। এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ত্বক থাকে উজ্জ্বল।

পালং শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়েম, ফাইবার, ভিটামিন আর মিনারেল (খনিজ)। এই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেণ্ট রয়েছে যা শরীরের ‘ফ্রি র্যাডিকেল’ ধ্বংস করে দিয়ে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামমেটরি উপাদান যা আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এরই সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা দূর করে তাকে করে তোলে উজ্জ্বল, দীপ্তিময়।

Boyos

ত্বকের যৌবন ধরে রাখতে ডালিম অত্যন্ত উপকারী একটি উপাদান। ডালিমে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের নমনীয়তা বজায় রেখে তাকে টানটান রাখতে সাহায্য করে। তাই দিন শুরু করুন ১ গ্লাস ডালিমের রস খেয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যেসব খাবার আপনার বয়স ধরে রাখবে

আপডেট টাইম : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯