ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভূমিকম্পের সিগন্যাল পেলেই দুই মিনিটেই সতর্ক হবে ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের ডাউকি চ্যুতি এলাকায় ভূকম্পন তৈরি হলে সেখান থেকে দুই মিনিট পর ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। এই দুই মিনিটের মধ্যে সতর্ক করা গেলে ঢাকা বা আশেপাশের মানুষ নিরাপদ স্থানে চলে যেতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সচিব বলেন, ডাউকিতে ভূমিকম্প প্লেট যদি নাড়া দেয় তাহলে দুই মিনিট পর ঢাকা আসবে। এই দুই মিনিট সময়ে যদি ওখান থেকে সিগন্যাল পাই আমরা পুরোটা খালি করতে পারবো। ঢাকা শহরের কোনো লোক ঘরে থাকার দরকার নাই, সব রাস্তায় চলে যাবে, মাঠে চলে যাবে, এটা সম্ভব। দুই মিনিট সময় দিতে হবে। কিন্তু সিগন্যালটা আসতে হবে। সিগন্যাল পাওয়ার জন্য এরকম প্রযুক্তি আছে।

সচিবালয়ের ভেতরে আগুন বা ভূমিকম্প ঝুঁকিতে কোনো ভবন আছে কিনা, তা জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব বলেন, সচিবালয়ের ১নং ভবন ঝুঁকিপূর্ণ। যে কারণে প্রধানমন্ত্রী এখানে আসেন না। মন্ত্রিসভার বৈঠকও এখানে হয় না। তবে শিগগিরই সচিবালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে সব বিভাগের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বৈঠকের আয়োজন করবে।

সচিবালয় মসজিদের পাশে টিনসেড বিল্ডিংগুলো ভেঙে সেখানে ২০ তলা একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেখানে আগুনের ঝুঁকি প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা থাকবে।

এর আগে সকাল ১০ টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভূমিকম্পের সিগন্যাল পেলেই দুই মিনিটেই সতর্ক হবে ঢাকা

আপডেট টাইম : ০১:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯