ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিজ প্রচেষ্টায় বিমান বানিয়ে গ্রেপ্তার হলেন এক স্বশিক্ষিত ইঞ্জিনিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজ প্রচেষ্টায় বিমান বানিয়ে গ্রেপ্তার হলেন এক স্বশিক্ষিত ইঞ্জিনিয়ার। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পেশায় পপকর্ন বিক্রেতা এই কারিগরকে বিমান বানানো ও উড়ানোর কারণে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এমন খবর প্রকাশ করে।

স্বশিক্ষিত ইঞ্জিনিয়ার মুহাম্মদ ফায়াজ প্রদেশটির আরিফওয়ালা এলাকার বাসিন্দা।তিনি পপকর্ন বিক্রির পাশাপাশি নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করেন।

ফায়াজ তার সঞ্চয় করা অর্থ ও ব্যাংক থেকে ৫০ হাজার রুপি ঋণ নিয়ে একটি বিমান তৈরি করেন। কিন্তু বাড়িতে তৈরি করা এই বিমানটি আকাশে উড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছিলো না।

ফায়াজ বলেন, ‘আমি অক্লান্ত পরিশ্রম করে বিমানটি বানিয়েছি। আমার বিমান ১ হাজার ফুট উপরে উড়তে পারে। আমাকে একটি সুযোগ দেয়া হোক যেন প্রমাণ করতে পারি যে, আমি একজন দেশপ্রেমিক পাকিস্তানি।’

তিনি আরো জানান, বিমান উড়ানোর অনুমতির জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু তাদের থেকে কোনো প্রতিউত্তর পাননি।

এ বিষয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, কোনো উড়োজাহাজ অনুমতি ছাড়া পাকিস্তানের আকাশে উড়তে পারবে না। বিমান মালিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই অনুমতির দরকার। এছাড়া ওই বিমান কোনো জনবহুল এলাকায় ভেঙে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটাতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিজ প্রচেষ্টায় বিমান বানিয়ে গ্রেপ্তার হলেন এক স্বশিক্ষিত ইঞ্জিনিয়ার

আপডেট টাইম : ১২:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯