ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পাকিস্তানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্য এপ্রিলে ভারত আবারও পাকিস্তানে হামলা করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। আজ রবিবার ‘নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদনের’ বরাতে তিনি এই কথা জানান।

তিনি বলেন, ভারত আবারও পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ থেকে ২০ তারিখের মধ্যে ভারত এই হামলা করতে পারে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে পাকিস্তান।

ফেব্রুয়ারির ১৪ তারিখ কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত হন। এরপরই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র দাবি করে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। এতে অসংখ্য জঙ্গি নিহত হওয়ার দাবি জানায় নয়াদিল্লি। যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করে।

ভারতের হামলার পরদিন তাদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এবং একজন পাইলটকে আটক করে। পরবর্তীতে অভিনন্দন নামের ওই পাইলটকে ছেড়ে দেয়ার মাধ্যমে শান্তির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পাকিস্তানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত

আপডেট টাইম : ০৬:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯