ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বসুন্দরী’র নায়িকা পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারির মাঝামাঝি সুন্দরী প্রতিযোগিতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নামকরা নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী। সিনেমার নাম দিয়েছিলেন ‘বিশ্বসুন্দরী’। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হচ্ছেন জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরীমনি।

বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে চলচ্চিত্রটির শুভ সূচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু ও পরীমনিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

পরীমনি বলেন, প্রথম চলচ্চিত্রে আমার নাম ঘোষণার পর যেমন লেগেছিল আজও তেমনি লাগছে। তবে আমি খুব নার্ভাস। খুব ভালো মানের চিত্রনাট্যের একটি সিনেমা এটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

চয়নিকা চৌধুরী বলেন, আমি আবেগাপ্লুত। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দর্শক অনেক বুদ্ধিমান। তাই তারা অনেক ভালো কনন্টেন্ট চায়। আমাদের চলচ্চিত্র দর্শকদের মনের মতো একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং শুরু হবে শিগগিরই। এতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ, মনিরা মিঠু প্রমুখ।

‘বিশ্বসুন্দরী’ কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বসুন্দরী’র নায়িকা পরীমনি

আপডেট টাইম : ০৫:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯