ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিষ্টিকুমড়ার গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের সামসু গাজীর ১ হাজার ২০০টি মিষ্টিকুমড়ার গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামসু গাজী বলেন, বৈঠাকাটা গ্রামে ২০ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমিতে মিষ্টিকুমড়ার চারা রোপণ করেন তিনি। কুমড়ার বাম্পার ফলন হয়েছে। গত মঙ্গলবার রাতে সেই খেতের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে সামসু গাজী কুমড়াখেতের পরিচর্যা করতে গিয়ে দেখেন, খেতে সব কুমড়া দুই ভাগ করে ফেলে রাখা হয়েছে। পরে বিষয়টি তিনি স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে আমতলী উপসহকারী কৃষি কর্মকর্তা বাবুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

সামসু গাজী বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম গাজীর সঙ্গে তাঁর ১০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে নজরুল ইসলাম গাজী তাঁর লোকজন দিয়ে সব কুমড়া কেটে ফেলেছেন। তবে নজরুল ইসলাম গাজীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিষ্টিকুমড়ার গাছের কুমড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯