ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হূদরোগ সম্পর্কে যেসব ভুল ধারণা মৃত্যু ঝুঁকি বাড়ায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবনযাপন পদ্ধতি এবং দীর্ঘদিনের অনিয়মের কারণে গোটা বিশ্বে হূদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে চলেছে। উচ্চ রক্তচাপের সমস্যা, বয়স, কোলেস্টেরলের সমস্যা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মেদ, মদ্যপান, মানসিক চাপ- মূলত এসব কারণে হূদরোগের সমস্যা বাড়ছে। হূদরোগ সম্পর্কে যথাযথ সচেতনতার অভাব এবং অকারণ ভীতির কারণে এটা নিয়ে অনেকের মধ্যেই ভুল কিছু ধারণা আছে। তাই হূদরোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণাগুলো দূর করা জরুরি। যেমন-

১. বুকে ব্যথা হলেই হূদরোগে আক্রান্ত হয়েছে এমন ধারণা ঠিক নয়। বুকে ব্যথা ছাড়াও হূদরোগ হতে পারে। বুকে ব্যথা ছাড়াও শ্বাস-প্রশ্বাসে কষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব এগুলোও হূদরোগের লক্ষণ হতে পারে।

২. অনেকেই মনে করেন, পুরুষদের হূদরোগের ঝুঁকি নারীদের তুলনায় বেশি। এ ধারণা সঠিক নয়। পুরুষদের মধ্যে অল্প বয়সে তুলনামুলকভাবে হূদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তবে মানসিক চাপ, অবসাদ কিংবা স্থুলতার ষ রেপর পূব্জা ১১ কলাম ৭ হূদরোগ সম্পর্কে যেসব ভুল মতো এমন অনেক বিষয় আছে যা নারীদের মধ্যেও হূদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়।

৩. অনেকে মনে করেন, কারো পরিবারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ইতিহাস থাকলে পরিবারের অন্যান্যদেরও হূদরোগের প্রবণতা বাড়বে। কিন্তু এ ধারণাও ঠিক নয়। বরং অনিয়ন্ত্রিতত জীবনযাপন, ধূমপান, মদ্যপানের অভ্যাস, পর্যাপ্ত পুষ্টির অভাব ইত্যাদি কারণে হূদরোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

৪. অনেকের ধারণা ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে হূদরোগের ঝুঁকি কমে যায়। কিন্তু এই ধারণার তেমন কোনো ভিত্তি নেই। রক্তে কোলেস্টেরলের মাত্রা, স্থুলতা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণেও হূদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

৫. কেউ কেউ মনে করেন, খাদ্যতালিকা থেকে ফ্যাট বাদ দিলেই হূদরোগের ঝুঁকি কমে যাবে। কিন্তু এ ধারণাও ভুল। কারণ ট্রান্স ফ্যাটের মধ্যে থাকা হাইড্রোজেন অয়েল হূৎপিণ্ডের জন্য ক্ষতিকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হূদরোগ সম্পর্কে যেসব ভুল ধারণা মৃত্যু ঝুঁকি বাড়ায়

আপডেট টাইম : ১১:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯