ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এবার নিরাপত্তা ইস্যুতে ভারতকে লাল কার্ড দেখালো পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
  • ৪১৩ বার

শ্রীলঙ্কান ক্রিকেট টিমের ওপর হামলাকে কেন্দ্র করে বহু কাল ধরে জঙ্গি তকমা লাগিয়ে হু হু করে কাঁদছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড র্দীঘ দিন ধরে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। এবার সেই পাকিস্তান ক্রিকেট বোর্ড কিনা ভারতকে প্রশ্নবিদ্ধ করছে নিরাপত্তা ইস্যুতে। ভারতের উগ্র পন্থি হিন্দু শিবসেনার আন্দোলনের মুখে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সভাপতির বৈঠক পন্ড হয়েছে। এরপর থেকেই নতুন মোড় নিচ্ছে ঘটনাটি কেন্দ্র করে। সর্বশেষ সংযোজন ভারতে অনুষ্ঠিতব্য অন্ধদের নিয়ে এশিয়া কাপে খেলবে না পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দল। মূলত নিরাপত্তাজনিত কারনে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের কোচি শহরে এই খেলাটি আগামী বছরের ১৭ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) আজ বুধবার এশিয়া কাপ ক্রিকেট থেকে তাদের নাম প্রত্যাহার করার কথা জানায়। নাম প্রত্যাহারের বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) মাহের এম ইউসুফ হারুন এক বিবৃতিতে জানান, ‘ ভারত-পাকিস্তানের দুই বোর্ড প্রধানের বৈঠক পন্ড, ম্যাচ থেকে আলিম দারকে প্রত্যাহার ইস্যু আমাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে বাধ্য করেছে। আমাদের কাছে পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তাই প্রধান ইস্যু। তিনি বলেন, ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়াকে ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এবার নিরাপত্তা ইস্যুতে ভারতকে লাল কার্ড দেখালো পাকিস্তান

আপডেট টাইম : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫