আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে আহলা দরবার শরিফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সমস্যা প্রসঙ্গে আবদুস সালাম উল্লেখ করেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সংকট নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক নাগরিকদের প্রতি নিজের বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
এ ছাড়া পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতিগুলো ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি।
নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।
Reporter Name 


















