ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেপালের দক্ষিণাঞ্চলে তীব্র ঝড়ে অন্তত ২৫ জন মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালের দক্ষিণাঞ্চলে তীব্র ঝড়ে অন্তত ২৫ জন মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় চারশ` মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র ঝড়ে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।

বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রোববার রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড শক্তিশালী ঝড় বয়ে যায়। তিনি বলেন, ‘ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চারশ` মানুষ আহত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে।’ নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ঝড়ে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪শ’ মানুষের আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া উদ্ধার অভিযানের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেপালের দক্ষিণাঞ্চলে তীব্র ঝড়ে অন্তত ২৫ জন মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯