ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শরীরের যে সমস্যা থাকলে রসুন খাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের শরীরের অনেক সমস্যার জন্যই রসুন খুব উপকারি। তবে সবার শরীরের জন্যই যে এই খাবারটি ভাল ফল নিয়ে আসবে তা কিন্তু নয়। রসুনের কিছু কিছু গুণের জন্য আপনার শারীরিক সমস্যা বেড়েও যেতে পারে। আপনার যে সমস্যাগুলো থাকলে রসুন খাওয়া ঠিক নয়, এমন কিছু কারণ জেনে নিন।

লিভারের সমস্যা : লিভারের সমস্যা থাকলে রসুন না খাওয়াই ভাল। কারণ রসুন আপনার লিভারের সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে।

হোমিওপ্যাথি ওষুধ : পেঁয়াজ, রসুন হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। তাই হোমিওপ্যাথি ওষুধের কোর্স খেলে সেই সময় রসুন এড়িয়ে চলুন।

নিম্ন রক্তচাপ : কারো যদি নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তাহলে রসুন কম খাওয়াই ভাল। রসুন রক্তচাপ আরো কমিয়ে সমস্যা তৈরি করতে পারে।

রক্তাল্পতা : রসুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয়। তাই রক্তাল্পতার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুসারে রসুন খাওয়া বাদ দিতে পারেন।

বদহজম : হজমের সমস্যায় ভুগলে রসুন ও তেল মসলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন।

গর্ভ নিরোধক পিল : যদি আপনি নিয়মিত গর্ভ নিরোধক পিল খান তাহলে অতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকুন। রসুন গর্ভ নিরোধক পিলের কার্যকারিতা কমিয়ে দেয়।

গর্ভকালীন সময়: রসুন শরীর গরম করে। গর্ভাবস্থায় অতিরিক্ত রসুন খেলে তা শরীরের তাপমাত্রা বাড়িযে দেয়। যার ফলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। যাদের রসুনে অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলুন।

তবে সমস্যা না থাকলে খালি পেটে রসুন খাওয়ার অনেক উপকারিতা আছে জেনে নিন সে গুলো:

খালি পেটে রসুন খাওয়া স্বাস্থ্যকর একটি ব্যাপার। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন টুকরো করা দুই কোয়া রসুন।

এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে। গবেষকদের মতে খালি পেটে রসুন খেলে তা হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে। অন্যদিকে হজমের সমস্যাও রোধ করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে ডায়রিয়া হলে দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন রক্ত পরিস্কার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শরীরের যে সমস্যা থাকলে রসুন খাবেন না

আপডেট টাইম : ১২:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯