ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশে অগ্নি নির্বাপন সক্ষমতা আড়াইগুণ বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গত ১০ বছরে দেশে অগ্নি নির্বাপন সক্ষমতা আড়াইগুণ বেড়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ মহানগর দক্ষিণ কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সরকার সমরাস্ত্র কেনে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র কেনে না-এই বলে  বিএনপি যে অভিযোগ তুলেছে তা অমূলক।’

তিনি বলেন, ‘২০০৮ সালের ২০৮টি ফায়ার স্টেশনের সংখ্যা বেড়ে এখন ৪০২টি হয়েছে। ৪ হাজার অগ্নি নির্বাপক জনবল বেড়ে প্রায় ১১ হাজার হয়েছে। কেনা হয়েছে ৪৯ পদের নতুন সরঞ্জাম। গত ১০ বছরে দেশে অগ্নি নির্বাপন সক্ষমতা বেড়েছে আড়াইগুণ।’

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে নিজ দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর্ত-পীড়িতদের পাশে দাঁড়ান। নির্মাণ বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোন। যিনি নির্মাণ বিধিমালা মানবেন না, তিনি নিজেই বিপদে পড়বেন।’

ঢিল ওপরে ছুড়লে নিজের গায়ে এসে পড়ে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেছিলেন, সরকারের অবহেলায় বনানী’র টাওয়ারে আগুন লেগেছে। এখন দেখা যাচ্ছে ১৮ তলার অনুমতি নিয়ে এফ আর টাওয়ারের অনুমোদনবিহীন ২৩ তলার অতিরিক্ত ৫ তলার মালিক বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভিরুল ইসলাম। সে অপরাধে তিনি ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং তার সহযোগীদের খোঁজা হচ্ছে।’

অভিনেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কণ্ঠশিল্পী রফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, চিত্রনায়িকা নূতন, কণ্ঠশিল্পী এসডি রুবেল বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে অগ্নি নির্বাপন সক্ষমতা আড়াইগুণ বেড়েছে

আপডেট টাইম : ১০:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯