ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাজীগঞ্জে পৌর কাউন্সিলর আবুল কাশেম মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও রাজনীতিবীদ মো. আবুল কাশেম (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে নিজ বাড়িতে তিনি অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। পৌর মেয়র আ.স.ম মাহবুবু-উল-আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কাশেম পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সরদার বাড়ির মৃত ইউছুফ আলী বেপারীর ছেলে। তিনি ওই ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান (মেয়র) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

এদিকে কাউন্সিলর আবুল কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এম.এ.মতিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাজীগঞ্জে পৌর কাউন্সিলর আবুল কাশেম মারা গেছেন

আপডেট টাইম : ০৬:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯