ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১০৭ উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ স্থগিত, কেন্দ্র দখল, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

আজ রবিবার সকাল ৮টা থেকে দেশের ১০৭ উপজেলায় এ ভোটগ্রহণ শুরু হয়। এটি বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও জোট বর্জন করায় এ নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে। এতে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম।

তবে এর মধ্যেও সংঘর্ষ, কেন্দ্র দখল করে সিল মেরে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি অনিয়মের অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটকের ঘটনাও ঘটেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮৮ জন প্রার্থী জয়লাভ করেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় একক প্রার্থী জয়লাভ করেছেন।

ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০৭ উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা

আপডেট টাইম : ০৫:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯