ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবানন যেতে নারীদের টাকা লাগবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ লেবানন আসতে নতুন অভিবাসন ব্যয় নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ৭৮০ টাকা এবং নারী কর্মীদের জন্য কোনো খরচ লাগবে না। শুক্রবার লেবাননের বাংলাদেশে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবানন আসতে ইচ্ছুক পুরুষ কর্মীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৭ হাজার ৭৮০ টাকা। নারী কর্মীদের অভিবাসনের জন্য কোনো খরচ প্রয়োজন হয় না, যেহেতু তার সব ব্যয় স্পন্সর বহন করে।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সি এবং দালালদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে বলা হয়, যদি কোন রিক্রুটিং এজেন্সি বা দালাল বেশি টাকা নেন, বা নিয়মের ব্যত্যয় ঘটান, তবে তার লাইসেন্স বাতিল করা হবে। এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়, কোনো রিক্রুটিং এজেন্সি বেশি অর্থ দাবি করলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর জেলা অফিস কিংবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লেবানন যেতে নারীদের টাকা লাগবে না

আপডেট টাইম : ১২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯