ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোনো প্রকার খরচ ছাড়াই নারীকর্মী নিচ্ছে লেবানন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো প্রকার খরচ ছাড়াই নারীকর্মী নিচ্ছে লেবানন। শুক্রবার (২৯ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা এবং নারী কর্মীদের জন্য কোনো টাকা লাগবে না।

নারী কর্মীদের অভিবাসনে যাবতীয় খরচ স্পন্সর বহন করে থাকে। লেবানন আসতে ইচ্ছুক পুরুষ কর্মীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৭৮০টাকা। নারী কর্মীদের অভিবাসনের জন্য কোনো খরচ প্রয়োজন হয় না, যেহেতু তারা সকল ব্যয় স্পন্সর বহন করে থাকে।

labanon

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সি এবং দালালদের প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা দালাল এর চেয়ে বেশি টাকা নেয়, বা নিয়মের ব্যত্যয় ঘটান, তবে তার লাইসেন্স বাতিল করা হবে। এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। কোন রিক্রুটিং এজেন্সি এর চেয়ে বেশি অর্থ দাবি করলে তা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর জেলা অফিস বা নিকটস্থ থানাতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোনো প্রকার খরচ ছাড়াই নারীকর্মী নিচ্ছে লেবানন

আপডেট টাইম : ০৫:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯