ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রাকের ধাক্কায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ায় খ্যাতিমান সংগীতশিল্পী খুরশীদ আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার তিনি বগুড়ায় জয়পুরহাট সমিতি নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের মম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি।

এ সময় একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে তিনি,তার সঙ্গে থাকা সেলিম এবং ড্রাইভার আহত হন। এ সম্পর্কে জানতে মুঠোফোনে খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা সত্যি। মাথা ও মুখে আঘাত লেগেছে। দাঁত ভেঙে গেছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, প্রথমে তার সিটি স্ক্যান করা হবে। পরে অবস্থা বুঝে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে। তার চিকিৎসায় ৭ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রাকের ধাক্কায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

আপডেট টাইম : ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯