ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গুলশানে-১ এর ঢাকা উত্তর সিটি মার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড ধোঁয়ায় সে এলাকা আচ্ছন্ন হয়ে রয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন জানান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। এছাড়া সাধারণ মানুষও কাজ করে আগুন নেভাতে।

গুলশান লেক থেকে পানির পাম্প বসিয়ে পানি নেওয়া হয় আগুন নেভাতে। ডিএনসিসি মার্কেটের পাশের শপিং সেন্টারের ৩য় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আজ শনিবার ভোরে ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।

এর আগে  ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। তার প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

অতীতের সেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুন প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি মার্কেট কর্তৃপক্ষ। ফলে দুই বছরের ব্যবধানে ফের আগুন লাগল একই মার্কেটে।

আজ শনিবারের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গুলশানে-১ এর ঢাকা উত্তর সিটি মার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯